,

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নেতা নিহত

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত গাড়িচাপায় রাশেদুজ্জামান রাশেদ (৪৫) নামের এক ব্যবসায়ী নেতা নিহত হয়েছেন।

রবিবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাশেদুজ্জামান রাশেদ পাকুল্যা পূর্বপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম ননি মিয়ার ছেলে।

তিনি পাকুল্যা বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক ও জামুর্কী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।

নিহতের ছোট ভাই শহীদ মিয়া জানান, রাশেদুজ্জামান পাকুল্যা বাজারে পোল্ট্রি খাবার বিক্রি করতেন। প্রতিদিন রাত সাড়ে ১০টার মধ্যে বাড়ি ফিরতেন। রাতের কোনো এক সময় মহাসড়ক পার হতে গিয়ে গাড়ি চাপায় তিনি নিহত হন।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, রাত দেড়টার দিকে মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর