,

দেশত্যাগের সময় কিংফিশার বারের মালিক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশত্যাগের সময় রাজধানী উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারের মালিক মো. মুক্তার হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বিমানবন্দরে মুক্তার হোসেন অন্তর্বর্তী জামিনের একটি ছবি দেখায়। কিন্তু, সেটাতে দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। পরে তাকে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মামলার আসামি হওয়ায় দেশত্যাগের সময় বিমানবন্দরের ইমগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। পরে তারা ডিবি পুলিশকে খবর দেয়।

এর আগে, গত ৬ অক্টোবর রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করে ডিবি পুলিশ। ওইরাতে তার গুলশানের বারেও অভিযান চালানো হয়। ওই অভিযানের ঘটনায় গুলশান থানায় করা মামলায় মুক্তারকে আসামি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না