সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ৯

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ সোমালিয়ার একটি হোটেলে হামলায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। কিসমায়ো বন্দর নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত ওই হোটেলে স্থানীয় সময় রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

জুব্বাল্যান্ডের নিরাপত্তা মন্ত্রী ইউসুফ হোসেন ধুমাল জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তিন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। চারজন মারা গেছেন বোমা বিস্ফোরণে।

‘বিস্ফোরণে শিক্ষার্থী ও বেসামরিক লোকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৭ জন’ বলেন ধুমাল।

‘যে হোটেলে বিস্ফোরণটি ঘটেছে সেটি একটি স্কুলের কাছেই অবস্থিত। এ কারণে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।’

আল কায়েদা সংশ্লিষ্ট স্বশস্ত্রগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

গোষ্ঠীটির দাবি, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি হোটেলের গেটে ঢুকে পড়ে। তারপরেই হামলা চালানো হয়।

পুলিশ অফিসার আবদুল্লাহি ইসমাইল বলেন, এটি কোনো সরকারি লক্ষ্য নয়। এটি একটি সাধারণ, বেসামরিক লোকারণ্য হোটেল।

তবে আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব জানিয়েছেন, গোষ্ঠীটি জুব্বাল্যান্ড অঞ্চলের প্রশাসকদের উপর হামলা চালাতে চেয়েছিল; যারা ওই হোটেল থেকে কাজ করেন।

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু