সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

news-image

ক্রীড়া প্রতিবেদক : নেদারল্যান্ডকে মাত্র ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আঁটোসাটো বোলিংয়ে ডাচদের দমিয়ে রাখা ছাড়া বিকল্প নেই। আর সেটাই করেছেন তাসকিনন আহমেদ। শুরুতেই হানেন জোড়া আঘাত। ইনিংসের প্রথম দুই বলেই উইকেট নিয়ে সুযোগ তৈরি হয়েছিল টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করার। তবে সেটা আর হয়নি। ওভার শেষে আর কোনো উইকেট না এলেও আসে তিনটি রান।

ইনিংসের প্রথম বলেই তাসকিন আঘাত হানেন ভিক্রমজিতকে শিকার করে। এক্ষেত্রে ব্যাট হাতে রানের দেখা না পাওয়া ইয়াসির আলির পাপ কিছুটা মোচন হতে পারে। স্লিপে দাঁড়িয়ে ক্যাচটি তিনিই ধরলে ভারতীয় বংশোদ্ভুত ঐ ডাচ ব্যাটারকে ফেরার পথ ধরতে হয়।

পরের বলে ফের উইকেট নেন তাসকিন। ব্যাক অফ লেংথের বলটি এডজ হয়ে সোজা ধরা দেয় উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা নুরুল হাসান সোহানের হাতে। তাতেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় এই পেসারের। কিন্তু শেষ পর্যন্ত তা আর করতে দেননি ডাচ ব্যাটাররা। তবে হ্যাটট্রিকের দেখা না পেলেও তার এই বোলিং চাপে ফেলেছে নেদারল্যান্ডসকে। তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে মাত্র ৬ রান তুলতে পেরেছে তারা।

এই হ্যাটট্রিক নিতে পারলে হতে পারতেন প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক শিকারি। অবশ্য একদিনের ক্রিকেটে তাসকিনের হ্যাটট্রিক রয়েছে। শ্রীলংকার বিপক্ষে সেটি ঢাকায় করেছিলেন ২০১৭ সালে।

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু