সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই অ্যাকারমেনেই ম্যাচের ফেরার চেষ্টায় ডাচরা

ক্রীড়া প্রতিবেদক : হাসান মাহমুদের বলে ড্রাইভ করেছিলেন অ্যাকারম্যান। কাভারে লাফিয়ে উঠে হাত লাগিয়েছিলেন, তবে ক্যাচটা নিতে পারেননি ইয়াসির আলী। জীবন ফিরে পাওয়া সেই অ্যাকারম্যানে ভর করেই এখন পথ খুঁজছে নেদারল্যান্ডস।

ব্যাটিং ইনিংসের ১০ ওভার শেষে ডাচরা সংগ্রহ করেছে ৫১ রান। সেখানে ৩১টি রানই অ্যাকারম্যানের।

পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে মোস্তাফিজের পর সৌম্য সরকারকে এনেছিলেন সাকিব আল হাসান। মোস্তাফিজের বলে গালিতে ছিলেন ইয়াসির, তবে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের একটি শট গেছে প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝামাঝি অঞ্চল দিয়ে। তবুও দ্রুত চার টপ অর্ডারকে হারানো ডাচরা ধুঁকছে, এখনও গতি তুলতে পারেনি রানের চাকায়।

ইনিংসের ১২ ওভার শেষে ৫ উইকেটে ৬৬ রান। পঞ্চম উইকেটটি শিকার করেছেন সাকিব আল হাসান। ব্যাকওয়ার্ড পয়েন্ট দাঁড়িয়ে থাকা হাসান মাহমুদ ক্যাচ লুফে নিলে ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ১৬ রান করে বিদায় নেন। তবে ৪১ রানে অপরাজিত আছেন অ্যাকারম্যান।হোবার্টে গুড়ি গুড়ি বৃষ্টি, ডিএলএসে অবশ্য বেশ পিছিয়ে নেদারল্যান্ডস।

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু