,

বিজয় আউট, যীশু ইন; হতে পারে ‘পুষ্পা ২’-এর ভিলেন পরিবর্তন

news-image

অনলাইন ডেস্ক : ‘পুষ্পা দ্য রাইজ’-এ অভিনয়ের প্রস্তাব এসেছিল। তবে সে সময় কভিড পরিস্থিতির কারণেই দক্ষিণের সেই সুপারহিট ছবিতে অভিনয় করা হয়নি যীশু সেনগুপ্তের। আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার ইচ্ছা পূরণ হয়নি। এক সাক্ষাৎকারে যীশু নিজেই জানিয়েছিলেন, পুষ্পা দ্য রাইজ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটি আসলে তারই করার কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে, যীশু নাকি পুষ্পা-২ অর্থাৎ ‘পুষ্পা দ্য রুল’ ছবিতে অভিনয় করতে চলেছেন।

‘পুষ্পা : দ্য রুল ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত! যে চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির কাছে। তবে বিজয় সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ তিনি নাকি নভেম্বর মাস থেকে তার নিজের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন। তাই পুষ্পা : দ্য রুলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয় সেতুপতি। বিজয়ের সেই ছবির চিত্রনাট্যকার, পরিচালকও নাকি আবার সুকুমার। বিজয় সেতুপতি ‘পুষ্পা : দ্য রুল’-এর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই চরিত্র যীশু অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে ছবির নির্মাতাদের তরফে কিংবা যীশু নিজে এখনো কিছু জানাননি।

পুষ্পা-২ তেও ১-এর ধারাবাহিকতা বজায় রেখে উপস্থিত থাকছেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা, ফাহাদ ফাসিল। ছবির পরিচালক ও চিত্রনাট্যকার সুকুমার। ২০২১-এ সুকুমার পরিচালিত পুষ্পা ১ ব্লকবাস্টার হিট। ছবিটি দক্ষিণের বিভিন্ন ভাষার পাশপাশি হিন্দিতেও মুক্তি পায়। শুধুমাত্র হিন্দি ডাবিং ছবিটিই ১০০ কোটির ব্যবসা করে। পুষ্পা ১-এর সাফল্যের পর অনুরাগীরাও পুষ্পা ২-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। এ বছরই ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছবিটির। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন পুষ্পা ২ শাহরুখের পাঠান, টাইগার ৩-কেও ছাপিয়ে যেতে পারে।

প্রসঙ্গত, ২০১৯-এ দক্ষিণী ছবিতেই অভিষেক করে ফেলেছিলেন যীশু। এনটিআর-এর বায়োপিকে দেখা গিয়েছিল তাকে। পরে দক্ষিণী পরিচালক বিজয়ের পরিচালনায় থালাইভিতেও অভিনয় করেন যীশু। সূত্র : জিনিউজ

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর