,

পাওয়ার-প্লেতে পাকিস্তানকে চেপে ধরেছে ভারত

news-image

ক্রীড়া ডেস্ক : ভারতের সঙ্গে পাকিস্তানের মহারণ মানে লড়াই হবে সমানে সমান। সংস্করণটা টি-টোয়েন্টি হলে সেখানে থাকবে চার-ছক্কার ধুন্ধুমার ব্যাটিং। বাবর আজমদের সমর্থকদের প্রত্যাশা এমনই থাকে। কিন্তু তাদের হতাশ করেছেন আর্শদ্বীপ সিং। তার জোড়া উইকেট শিকারে পাওয়ার প্লেতে ৩২ রানের বেশি করতে পারেনি তারা।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্তের পরিকল্পনা শুরুতেই কাজে লাগাতে পেরেছেন রোহিত শর্মারা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আর্শদ্বীপ শিকার পাক অধিনায়ক বাবর আজমের উইকেট। তার সুইং বুঝতে পারেননি বাবর। প্যাডে লাগলে এলবির আবেদন আসে। তাতে সাড়া দেন আম্পায়ার।

রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় বাবর আজমকে। প্রথম বলেই বিলিয়ে দিয়ে আসেন উইকেট।

নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে আর্শদ্বীপ শিকার করেন রিজওয়ানের উইকেট। তার বাউন্সটি টপ এডজ হয়ে ধরা দেয় ভুবনেশ্বর কুমারের হাতে। ১২ বল খেলেও মাত্র ৪ রানের বেশি করতে পারেননি এই উইকেট রক্ষক ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৪২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। শান মাসুদ ২৪ ও ইফতিখার ১১ রানে অপরাজিত আছেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর