,

পাঁচ ঘণ্টারও বেশি লোডশেডিং হতে পারে ঢাকায় আজ

news-image

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ-সংকট মোকাবিলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজও পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

আজ রবিবার (২৩ অক্টোবর) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের তালিকায় এমনটাই দেখা গেছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে।

ডিপিডিসি বলছে, এনএলডিসি কর্তৃক বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং এর পরিমাণ বা সংখ্যা হ্রাস-বৃদ্ধি পেতে পারে। তবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ বা বিদ্যুৎ বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি হতে খুব কম লোড প্রাপ্তি সাপেক্ষে এ শিডিউল পরিবর্তন হতে পারে। এছাড়া, এনএলডিসি কর্তৃক বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

ডিপিডিসি ও ডেসকোর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তাদের অধিকাংশ এলাকাতেই তিন থেকে পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর