সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩০ সালে ৬টি এমআরটি লাইন দৃশ্যমান হবে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছি। পরিবহন, যোগাযোগসহ বিভিন্ন খাতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এমআরটি লাইন-৬ এর উদ্বোধন খুব বেশি দূরে নয়। আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। আমরা আশাকরি আগামী বছর ডিসেম্বর পুরো লাইন চালু হবে। এছাড়া আগামী ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ৬টি লাইনই চালু করা হবে।

রোববার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড আয়োজিত এমআরটি লাইন-১ (মেট্রোরেল) এর নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এবং নিপ্পন কোয়াই কোম্পানি লিমিটেডের প্রতিনিধি নাও কি কুদো।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশে নিযুক্ত জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি টমোহাইড, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু