শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রবাসীর খাটের নিচে ১৫ হাজার লিটার সয়াবিন তেল

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর থেকে ১৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়েছে। পুষ্টি কোম্পানির এ তেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কারখানা থেকে ময়মনসিংহ টিসিবির ডিলারের গুদামে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকসহ চালানটি চলে যায় ফটিকছড়ি কাঞ্চননগরে। গত ১৯ অক্টোবর এ তেলের চালানটি ছিনতাই হয়।

আজ শনিবার উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নেজাম নামে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে এসব তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক নাজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত তেলের মধ্যে ৭৫০টি বোতলে মোট ১৫ হাজার লিটার তেল রয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে তিন ট্রাক টিসিবির তেল ময়মনসিংহ নেয়ার পথে এক ট্রাক তেল চুরি হয়। পরে টিসিবির ডিলার থানায় মামলা করলে তদন্ত করে ফটিকছড়িতে তেলগুলোর সন্ধান পাওয়া যায়।

মামলার বাদী আরিফ জানান, ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল তেল ভর্তি তিনটি গাড়ি। ৩টি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌঁছালে বিভিন্নভাবে খোঁজ নেওয়া হয়। হদিস না পেয়ে ৩ দিন পর থানায় মামলা করা হয়।

কন্টেইনার গাড়ির সহকারী নেজামের দেওয়া তথ্যমতে, পুলিশ ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, ‘নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সুপার অয়েল রিফাইনারি থেকে ট্রাকভর্তি সয়াবিন তেলের চালানটি ময়মনসিংহ যাওয়ার কথা। কিন্তু চোরদের যোগসাজশে এটি নিয়ে আসা হয় ফটিকছড়িতে। অবশেষে কাঞ্চননগর থেকে এ সব তেল উদ্ধার করা হয়েছে। যা আমরা জব্দ করেছি। ট্রাকের ড্রাইভার নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।’

 

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দামে বড় পতন, ভরি কমল ৪ হাজার টাকার বেশি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের চিন্তা

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

রাষ্ট্র সংস্কার না হওয়ায় মাঠে নেমেছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

দেশীয় অর্থায়নে তিস্তা মেগা প্রকল্প, ব্যয় হতে পারে ১৪ হাজার কোটি টাকা

হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যেই জাতির ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী