,

ওমর সানীর জন্য মৌসুমীর ভিডিওবার্তা

news-image

বিনোদন প্রতিবেদক : ওমর সানী অভিনীত সিনেমা ‘বসন্ত বিকেল’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। আর সিনেমাটি দেখার জন্য এক ভিডিওবার্তা দিয়েছেন তারই স্ত্রীর জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বর্তমানে এই তারকা দম্পতি দুবাই ভ্রমণে আছেন।

ওই বার্তায় মৌসুমী বলেন, ‘মুক্তি পেয়েছে ওমর সানী অভিনীত সিনেমা “বসন্ত বিকেল”। সিনেমাটির অন্যতম অভিনেতা আমাদের সবার প্রিয় ওমর সানী। অনেকদিন পর তার সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির কথা অনেক শুনেছি। আরও অনেকেই এই সিনেমায় অভিনয় করেছে। সবার জন্য শুভেচ্ছা। সিনেমার গল্পটি অনেক সুন্দর। আমাকে সানী এই সিনেমার গল্পের কথা মাঝেমাঝেই বলতো। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। আমিও সিনেমাটি হলে গিয়ে দেখব আশা করছি।’

ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি নির্মাণ করেছেন রফিক সিকদার। দেশের দেশের ১৯টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। সিনেমায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ। আরও আছেন চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা শাহনূর, সূচরিতা, শিবা সানু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না