সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজও পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে ঢাকায়

news-image

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ-সংকট মোকাবিলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজও পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

আজ শনিবার (২২ অক্টোবর) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের তালিকায় এমনটাই দেখা গেছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে।

ডিপিডিসি বলছে, এনএলডিসি কর্তৃক বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং এর পরিমাণ বা সংখ্যা হ্রাস-বৃদ্ধি পেতে পারে। তবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ বা বিদ্যুৎ বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি হতে খুব কম লোড প্রাপ্তি সাপেক্ষে এ শিডিউল পরিবর্তন হতে পারে। এছাড়া, এনএলডিসি কর্তৃক বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

ডিপিডিসি ও ডেসকোর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তাদের অধিকাংশ এলাকাতেই তিন থেকে পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান