,

মঞ্চে প্রকাশ্যে স্ত্রীকে চুমু গোবিন্দর, লজ্জায় রাঙা মেয়ে টিনা

news-image

অনলাইন ডেস্ক : ‘সোনা কিতনা সোনা হ্যায়’, ‘আপকে আ জানে সে’- তার ঝুলিতে এমন অসংখ্য হিট গান। আটের দশকের অন্যতম জনপ্রিয় হিরো গোবিন্দ। তার নাচের ভঙ্গিমা বহুজনের অনুপ্রেরণা। এখনো সেই রঙ কিন্তু ফিকে হয়ে যায়নি। সম্প্রতি একটি নাচের রিয়েলিটি শোয়ে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন নায়ক। সঙ্গে এসেছিলেন স্ত্রী সুনীতা অহুজা এবং মেয়ে টিনা অহুজা। সেই মঞ্চেই প্রকাশ্যে স্ত্রীয়ের সঙ্গে নায়কের কাণ্ড দেখে লজ্জায় মুখ ঢাকা দিতে হলো মেয়েকে।

এমন কী করলেন গোবিন্দ? মঞ্চে গানের তালে তাল মেলাচ্ছিলেন গোবিন্দ। পাশে ছিলেন স্ত্রী-ও। রোমান্টিক গানে স্ত্রীকে পাশে পেয়ে প্রকাশ্যে সুনীতার গালে এঁকে দিলেন চুমু। মা-বাবার এই কাণ্ড দেখে আর মেয়ে যায় কোথায়। লজ্জায় তার দুগাল লাল। নিজের ওড়না দিয়ে মুখ ঢাকা দিলেন।

মঞ্চে স্ত্রী সুনীতাই এতদিনের জমে থাকা ইচ্ছা প্রকাশ করেন। বলেন, ‘উনি এত বছরেও আমার সঙ্গে নাচ করেননি।’ তবে সঠিক উত্তর দিতেও ছাড়েননি গোবিন্দ। বললেন, ‘আমিও তো এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম।’ তার পর মঞ্চে তাদের পারফরম্যান্স দেখে অবাক সবাই। জাপটে ধরে চুমু খেলেন স্ত্রীকে। একদিকে মা-বাবার এই কাণ্ডে যেমন লজ্জিত মেয়ে। অন্যদিকে হাসি চাপতে পারলেন না নেহা কক্কর, বিশাল দাদলানিরাও। সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না