,

গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

news-image

ঢামেক প্রতিবেদক : গাজীপুরে ফিলিং স্টেশনের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল (২৮) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচ জনের মধ্যে চার জনই মারা গেলেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিরাজুল ইসলাম টুটুল ময়মনসিংহ জেলার কোতোয়ালী উপজেলার মৃত সাইদুল ইসলামের ছেলে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে সিরাজুল ইসলাম টুটুল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউর ১০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচ জন দগ্ধ হন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না