,

স্কটিশদের হারিয়ে আশা বেঁচে রইলো আইরিশদের

news-image

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের কাছে হারের পর বিশ্বকাপে টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না। হারলেই নিশ্চিত হতো বিদায়। এমন সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ১৭৭ রানের বড় লক্ষ্যও তারা টপকে গেলো ৬ উইকেট আর এক ওভার হাতে রেখে।

এই জয়ের পর সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো আয়ারল্যান্ডের। ‘বি’ গ্রুপে এখন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে তিন দলেরই জয় একটি করে।

বড় রান তাড়ায় ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল আইরিশরা। সেখান থেকে কুর্তিস ক্যাম্ফার আর জর্জ ডকরেলের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। ম্যাচ জেতানো এই জুটিতে তারা বল খেলেছেন মাত্র ৫৭টি। ক্যাম্ফার ৩২ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। ডকরেল ২৭ বলে করেন হার না মানা ৩৯। এছাড়া লরকান টাকারের ব্যাট থেকে ১৭ বলে ২০ আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ১২ বলে ১৪ রান।

এর আগে মাইকেল জোনসের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে স্কটল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল স্কটিশরা। শুরুতেই তারা হারায় জর্জ মুনসেকে (১)।

এরপর জোনসের দায়িত্বশীল ইনিংস এবং পরের ব্যাটারদের অবদানে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় স্কটিশরা। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ইনিংসের ৭ বল বাকি থাকতে আউট হন ৮৬ করে। ৫৫ বলে গড়া তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার। এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।

আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না