,

ইভিএমের বদলে সিসি ক্যামেরা কেনার পরামর্শ সাখাওয়াত হোসেনের

news-image

নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরিবর্তে সিসি ক্যামেরা কেনার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ইভিএম নিয়ে বির্তক আছে। এর মাধ্যমে সুক্ষ্ণ কারচুপি ধরা অসম্ভব জানিয়ে তিনি বলেন, ইভিএমে ভোট হলে কেন্দ্রের বাইরে সুন্দর পরিবেশ দেখা গেলেও ভেতরে যে সুক্ষ্ণ কারচুপি হয় তা নিয়ন্ত্রণ করা কঠিন। তাই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করে সিসি ক্যামেরায় নজরদারির প্রতি জোর দেয়া উচিত।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, ব্যালটে ভোট হলে পরেও তা যাচাইবাছাই করার সুযোগ থাকে। কিন্তু ইভিএমে ভোট হলে এবং তাতে সুক্ষ্ণ কারচুপি হলে পরে সেটা যাচাই করা কঠিন।

গাইবান্ধার উপনির্বাচনে ভোট বন্ধ করে ইসি আইনের সঠিক প্রয়োগ করেছে উল্লেখ করে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, গাইবান্ধায় নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে ইসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া ইসি না চাওয়া সত্ত্বেও আগ বাড়িয়ে চিঠি দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি।

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাওয়া প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, আমি বুঝতে পারছি না কেন সরকার এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে। তবে ভবিষ্যতে এটা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কেন না, ভোটার তালিকা থাকবে ইসির কাছে আর এনআইডি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কারো নাম বয়স ভুল হলে তখন সেটা সংশোধনে জটিলতা দেখা দেবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর