,

৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর সব কোচিং সেন্টার বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৫ ডিসেম্বর।

এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩৬০ জন ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।

গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর