,

ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্যও লাগে: অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : কলকাতায় দুর্গাপূজা ও নিজের জন্মদিন উদযাপন শেষে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

ভারতের ইন্দো-বাংলা প্রেসক্লাব থেকে সম্মাননা পাওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, তারা আমার জন্মদিনে বেশ আয়োজন করেছিল। আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়েছেন তারা। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্যও লাগে, সেটি বুঝতে পারছি। আর সেই ভাগ্য আমার হয়েছে।

অপু বিশ্বাস বলেছেন, কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে। গ্রিন সিগন্যাল পেলে সব কিছু জানাব। আর এই গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে। এ ছাড়া বেশ কিছু কাজ হয়েছে, যা শিগগিরই আমাদের দেশে প্রকাশ হবে।

সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রেমপ্রীতির বন্ধন’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। এ ছাড়া কিছু দিন আগে কলকাতায় জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকার্ট’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর