,

কালিয়াকৈরে বগি লাইনচ্যুত: ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

news-image

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে কালিয়াকৈরে উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে লাইন মেরামত করলে আজ সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেন রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

তিনি বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না