,

পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ কমিটিতে মিঠুন চক্রবর্তী

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা পেলেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আজ সোমবার সন্ধ্যায় নতুন কমিটির তালিকা ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে মিঠুনের নামও।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও নামেন তিনি। তবে তার পরে বেশ কিছু দিন তাকে আর পশ্চিমবঙ্গে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সফরও করেন। এবার তাকে পশ্চিমবঙ্গের শীর্ষ কমিটিতে রাখলেন জেপি নড্ডা।

পশ্চিমবঙ্গ বিজেপি ২৪ জনের কোর কমিটি তৈরি করেছেন নড্ডা। নতুন এই কমিটিতে যেমন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ রয়েছেন, তেমন নতুন করে এসেছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা। রাজ্যের নেতা হিসাবে আগের কমিটিতেও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এবারও তিনি রয়েছেন। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

২৪ জনের কমিটিতে ২০ জন সাধারণ সদস্য এবং চার জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে। তারা হলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয় ও আশা লাকরা।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর