,

নাইজেরিয়ায় দশকের ভয়াবহ বন্যা, নিহত ৬০০

news-image

অনলাইন ডেস্ক : দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার কবেল নাইজেরিয়া। এতে এখন পর্যন্ত দেশটিতে ৬০০-এর বেশি জনের প্রাণহানি ঘটেছে। গতকাল রোববার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

টুইটারে নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্যার কারণে দেশটির ১৩ লাখের বেশি মানুষ ঘরছাড়া। মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেন, ২০২২ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বন্যায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে।

মন্ত্রীর পক্ষ থেকে আরও বলা হয়ছে, গতসপ্তাহে বন্যায় মৃতের সংখ্যা ছিল ৫০০। কিন্তু কিছু রাজ্যের সরকার বন্যা মোকাবিলায় প্রস্তুত না থাকায় এই সংখ্যা বেড়েছে। উমর ফারুক আরও বলেন, বন্যায় পুরোপুরি ৮২ হাজারের বেশি ঘর বিধ্বস্ত হয়েছে, এছাড়া ১ লাখ ১০ হাজার কৃষিজমি নষ্ট হয়েছে।

দেশটির ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) বলেছে, সাধারণত বর্ষাকাল জুন মাস থেকে শুরু হয় কিন্তু আগস্ট থেকে ভারী বৃষ্টিপাত চলছে। এর আগে ২০১২ সালে দেশটিতে বন্যায় ৩৬৩ জনের মৃত্যু হয়। ঘরছাড়া হয়েছিল ২১ লাখ মানুষ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না