,

কর মেলা হচ্ছে না এবার, কর অঞ্চলেই বিশেষ সেবা

news-image

নিজস্ব প্রতিবেদক : করদাতাদের সুবিধার্থে পুরো নভেম্বর মাস জুড়ে কর অঞ্চলগুলোতে কর মেলার ন্যায় করসেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেখানে মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিলসহ কর সংক্রান্ত অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। সে জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।

এ ছাড়া সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রে রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা এবং কর সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, এবার কর মেলা হচ্ছে না, তবে কর অঞ্চলে নভেম্বর মাসে সেবা বাড়ানো হবে। সেখানে মেলার পরিবেশ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে-যাতে করদাতাদের জন্য বাড়তি সেবা নিশ্চিত করা যায়। করদাতারা নিজ নিজ কর অঞ্চলে গিয়ে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারবেন ও অন্যান্য কর সেবা পাবেন।

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে কর অঞ্চলগুলোতে বিশেষ সেবা দেওয়া শুরু হবে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, চলতি ২০২২-২৩ অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। কোন করদাতা এই সময়সীমার পরে রিটার্ন দাখিল করতে চাইলে, আগেই তাকে সময় বাড়ানোর অনুমোদন নিয়ে রাখতে হবে।

এনবিআর সূত্র জানায়, করদাতারা কর অঞ্চলে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করার পাশাপাশি ই-টিআইএন নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধ করতে পারবেন। আর কর কর্মকর্তারা আয়কর বিবরণী পূরণে করদাতাদের সহযোগিতা প্রদান করবেন। দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা প্রায় ৭৫ লাখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না