,

পুত্রবধূকে প্রতিপক্ষের মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল বৃদ্ধের

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে প্রতিপক্ষের ঘুষিতে হাবিবুর রহমান (৭০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই গ্রামের মৃত ইন্নছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পারিবারিক বিষয় নিয়ে হাবিবুরের পুত্রবধূ ঝর্নার সঙ্গে প্রতিবেশী শফিকুল ইসলাম গং ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষরা ঝর্নাকে মারধর করলে প্রতিবাদ করতে এগিয়ে যান হাবিবুর। তখনই শফিকুল বৃদ্ধের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রতিবেশী যুবকের ঘুষিতে জ্ঞান হারান হাবিবুর। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- মো. আবুল কালাম, তার ছেলে শফিকুল ইসলাম ও শফিকুলের স্ত্রী ঝর্না বেগম।

নিহতের মেয়ে সেলিনা বলেন, ‘ভাবীকে মারধরের সময় তাকে রক্ষায় এগিয়ে যায় বাবা। এ সময় তার গলায় থাকা গামছা ধরে টানা হেঁচড়া করে কিল-ঘুষি মারে শফিকুল। এতে ঘটনাস্থলেই বাবা অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চকপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানেই বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মালিহা বিনতে মোস্তফা বলেন, ‘হাবিবুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার বহু আগেই তার মৃত্যু হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আনিসুর আশেকীন বলেন, ‘দুইপক্ষের ঝগড়ার সময় হাবিবুর জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ শ্রীপুর হাসপাতালে আছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না