,

বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠক শুরু

news-image

বাসস
বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, সফররত ব্রুনাই দারুসসালাম সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ থেকে জনবল নিয়োগ, জ্বালানি ও বিমান চলাচল খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে বৈঠকে কথা বলার কথা রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের আগে দুই নেতা বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ব্রুনাইয়ের সুলতান এসে পৌঁছালে প্রধানমন্ত্রী টাইগার গেটে রাষ্ট্রীয় অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

এদিকে দ্বিপাক্ষিক বৈঠকের পর, বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারকসহ বেশ কিছু নথি স্বাক্ষর ও বিনিময় হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর