,

রোমাঞ্চকর লড়াইয়ে আমিরাতকে হারাল নেদারল্যান্ডস

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াই শেষে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারাল নেদারল্যান্ডস। ইনিংসের মাত্র এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ডাচরা।

আজ রোববার গিলংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথম রাউন্ডের এই ম্যাচে প্রথমে ব্যাট করা আমিরাত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের ব্যাটাররাও নড়বড়ে ছিল। দলের কেউই সেভাবে রান করতে পারেনি। সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার ম্যাক্স ও’ডোউড। তবে শেষ দিকে অধিনায়ক স্কট এডয়ার্ডস (১৬ অপরাজিত) ও টিম প্রিঙ্গেলের (১৫) ধৈর্যশীল ব্যাটিং জয় পাইয়ে দেয় দলটিকে।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। তবে ডাচ বোলারদের সামনে ভালো করতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।

ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬.৩ ওভারে ৩৩ রান তোলেন দুই আমিরাত ওপেনার চিরাগ সুরি ও মুহাম্মদ ওয়াসিম। তবে এই জুটি ভাঙেন রোয়েলফ ভ্যান ডার মারিউ। সুরিকে ১২ রানে ফেরান তিনি। আমিরাত শুরু থেকে সেভাবে উইকেট না হারালেও রানের গতি তারা কখনোই বাড়াতে পারেনি।

অন্যদিকে ফ্রেড ক্লাসেনের বলে ওয়াসিম ৪১ রানে বিদায় নিলে সংগ্রহটা ছয়ের নিচেই থাকে। আমিরাতের অন্য ব্যাটারদের মধ্যে বৃত্তি অরবিন্দ ১৮ ও কাশিফ দাউদ ১৫ রান করেন।

নেদারল্যান্ডস বোলারদের মধ্যে বাস ডি লিড সর্বোচ্চ ৩টি উইকেট পান। ক্লাসেন দুটি উইকেট দখল করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না