,

শুরুতেই ব্যাকফুটে শ্রীলংকা

news-image

ক্রীড়া ডেস্ক : ব্যাটিং ইনিংসে নামিবিয়ার শুরুটা ছিল মন্থর। তবে শেষ দিকে গতি বেড়েছিল রানের চাকার। তাতে প্রতিপক্ষ শ্রীলংকাকে ১৬৪ রানের লক্ষ্য দেয় তারা। শক্তিমত্তা ও অভিজ্ঞতার বিচারে পিছিয়ে থাকা দলটি বড় সংগ্রহ দাঁড় করানোতে ম্যাচের উত্তেজনা বেড়েছে। তবে বোলিং করতে নেমেও কুশল মেন্ডিসদের যখন ঘায়েল করছে তখন তাতে অন্য মাত্রা পায়। সেই মাত্রা ছড়িয়ে তারা চাপে ফেলেছে দাসুন শানাকার দলকে।

রান তাড়ায় নেমে শুরুতেই পুরোপুরি ব্যাকফুটে শ্রীলংকা। নামিবিয়ান বোলিংয়ের সামনে বলতে গেলে দিশেহারা অবস্থা ব্যাটারদের। টসের সময়েই নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেছিলেন, ‘এই কন্ডিশনে ভালো করার মত বোলার আমাদের হাতে রয়েছে।’

২১ রানে ৩ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের পুরোপুরি চেপে ধরেছে নামিবিয়া। অভিজ্ঞ ডেভিড ভিসা মূলত পার্থক্যটা গড়ে দেন। শুরুতেই ব্রেক থ্রু আনেন তিনি। কুশল মেন্ডিসকে জেন গ্রিনের ক্যাচে পরিণত করেন তিনি। ৬ বলে ৬ রান করে ফিরে যান মেন্ডিস। এরপর পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তরুণ পেসার বেন শিকোঙ্গো।

প্রথমে পাথুম নিশাঙ্কাকে জেজে স্মিটের হাতে ক্যাচ দেয়ান শিকোঙ্গো। ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। দানুসকা গুনাথিলাকা ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। যদিও পরের বলে আর হ্যাটট্রিকটা করতে পারেননি শিকোঙ্গো।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। অধিনায়ক শানাকা ২২ ও ভানুকা রাজাপাকশে ১৯ রানে অপরাজিত আছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি