,

চাকরি স্থায়ীকরণের দাবিতে কমলাপুরে রেল শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর কমলাপুরে রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ চলছে।

রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে তৃতীয় শ্রেণির কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করলেও রেল কতৃর্পক্ষ শুধু দাবি পূরণের আশ্বাস দিয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। বেতন বন্ধ হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন শত শত অস্থায়ী শ্রমিক। দাবি পূরণ না হলে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, রোববার সকাল থেকে রেল শ্রমিকরা কর্মসূচি পালন করছেন, বিক্ষোভ এখনও চলছে।

আন্দোলনকারীদের ছয় দফা দাবিগুলো হলো— বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে, নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে, আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে, কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না ও রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না