,

সৈকতে বিকিনি পরে ঝড় তুললেন নোরা ফাতেহি

news-image

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। তার নৃত্যকৌশল নিয়ে প্রশ্ন তোলার মতো মানুষ খুঁজে পাওয়া বিরল। সঙ্গীতের তালে নোরার শরীর যেন স্বর্গের রূপসীদের মতো দুলে ওঠে। নাচের সময় তার শরীরী ভাষায় বুঁদ হয়ে থাকেন দর্শকরা। সেই নোরা এবার গোলাপি বিকিনি পরে সমুদ্রসৈকতে নেচে ঝড় তুললেন।

আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন নোরা। ভিডিওটি থাইল্যান্ডের একটি সৈকতে শুট করা।

এতে দেখা যায়, গোলাপি বিকিনি আর ছোট একটি জিনস্‌ পরে দুই পুরুষ সঙ্গীকে নিয়ে উদ্দাম নাচে মেতেছেন নোরা। সমুদ্রের দিক থেকে আসা হাওয়ায় চুল উড়ে যাতে নাচে ব্যাঘাত না ঘটে, সে কারণে চুলও বেঁধে নেন তিনি। এ ছাড়া রিসোর্টের সুইমিংপুলের কাছে একটি গানে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। সেই নাচের ভিডিওতেও লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি।


পরনে বিকিনি-ছোট জিনস্‌, দুই পুরুষ সঙ্গীকে নিয়ে সৈকতে উদ্দাম নাচ নোরা ফাতেহির

উল্লেখ্য, আইটেম গানের শিল্পী হিসেবে বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন নোরা। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’ ও ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও কাজ করেছেন নোরা। তেলেগু, মালয়ালম এবং তামিল ছবিতে সরব উপস্থিতি তার।

তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও পারফর্ম করেছেন তিনি।

মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান আর হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটা ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন ২৩ বছরের নোরা। আর এর পাঁচ বছরের মাথায় বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না