,

মিরপুরে পুলিশ বক্সে হামলায় ১১ রিকশাচালক রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে পুলিশ বক্সে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১১ জন রিকশাচালককে দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৩ জন রিকশাচালককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে আদালত ১১ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে অপর দুই রিকশাচালকের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গতকাল মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশি অভিযানের প্রতিবাদে পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায় বিক্ষুব্ধ রিকশাচালকরা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেলও। পরে পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে শতাধিক অটোরিকশা চালককে আসামি করে পল্লবী থানায় মামলা করে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি