,

মোগাদিসুতে হামলা চালিয়েছে আল-শাবাব

news-image

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বড় ধরনের হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। রোববার (২১ জুন) স্থানীয় সময় সকালে রাজধানী শহরে আত্মঘাতী বোমা হামলাসহ ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আল-শাবাবের পক্ষ থেকে সোমালিয়ার বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করা হয়েছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলা প্রতিহত করেছে। এসময় চার জঙ্গি নিহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইউসুফ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারি ভবনগুলোয় হামলা চালাতে আল-শাবাব জঙ্গিরা প্রচণ্ড চেষ্টা করেছে কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। ১৯৯১ সালে সোমালিয়ার প্রেসিডেন্ট সাঈদ বারেকে উৎক্ষাতের পর থেকে বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন দেশটির নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে আসছে। এসব সংগঠনের মধ্যে আল-শাবাব একটি।  তবে আল-শাবাব শুধুমাত্র সোমালিয়া নয়, এর পাশ্ববর্তী অঞ্চলগুলোয়ও হামলা চালিয়েছে বেশ কয়েকবার। চলতি বছর এপ্রিলে সংগঠনটির জঙ্গিরা কেনিয়ায় গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। এ হামলায় একশ ৪৮ জনকে নৃশংসভাবে হত্যা করে সংগঠনটির সদস্যরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে