সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়কদের আড্ডায় সাকিবের রসিকতা

news-image

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে দেখা গিয়েছিল ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’। তবে টি-টোয়েন্টিতে এমন দৃশ্য কখনই দেখা যায়নি। এবারই সেটা প্রথমবার হলো। ১৬ দলের অধিনায়ক এক ফ্রেমে বন্দী করলো আইসিসি। সেখানে তারা দলের প্রস্তুতি নিয়ে কথা বলা বলেন তারা। এসময় রসিকতায় মাতিয়ে তুলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

বিগ ব্যাশের সুবাদে অস্ট্রেলিয়ায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলেছেন সাকিব। কিন্তু দেশের হয়ে এই সংস্করণে কখনও অস্ট্রেলিয়ায় খেলা হয়নি। শুধু সাকিব কেন, আসলে অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কখনও টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই তাদের কাছে নতুন চ্যালেঞ্জ।

সঞ্চালক সে কথা মনে করিয়ে দিয়ে সাকিবের কাছে জানতে চান, এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে কেমন খেলা প্রত্যাশা করা যায়, খেলার ধরনই বা কেমন হবে? মঞ্চে অধিনায়কদের কাতারে ডান কোনায় বসা সাকিব মুচকি হেসে উত্তর দেন, ‘আমাদের দলটা রোমাঞ্চকর। বেশিরভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। (দলের) আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব।’

সঞ্চালক এর পর একটু মজাও করলেন সাকিবের সঙ্গে। চোখেমুখে বিস্ময় নিয়ে বাংলাদেশ অধিনায়ককে বলেন, দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে এই প্রথম অস্ট্রেলিয়ায়? সাকিবের জবাবটাও ছিল রসিকতাপূর্ণ, ‘হ্যাঁ, আর আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি!’

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হাজির হয়েছিলেন রোহিত শর্মা, বাবর আজমদের সঙ্গে দ্বিতীয় পর্বে। হালকা মেজাজের এই অনুষ্ঠানে ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ককেই বেশিরভাগ প্রশ্ন করা হয়। অনুষ্ঠানের প্রায় শেষ দিকে সাকিবকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক।

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় পা রেখেছে বাংলাদেশ। দুটি টুর্নামেন্টেই দল নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা এবং পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ওপেনিং জুটিতে। তবে এশিয়া কাপ থেকে ত্রিদেশীয় সিরিজ-বড় দলের বিপক্ষে সাফল্যের দেখা পায়নি সাকিবের দল।

বাংলাদেশ অধিনায়ক এরপর দলের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো দু’টি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে গেলে কী করণীয়, সেটা আমরা এখন জানি। ভালো করতে পর্যাপ্ত প্রস্তুতিও আছে আমাদের।’

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর