সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ছাড় নয়: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে। কিন্তু আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর সচিবালয়ে জননিরাত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে প্রতিপক্ষ বিক্ষোভ, প্রতিরোধ করছে। বিভাগীয় সমাবেশের জন্য রাতেই কেন সমাবেশস্থলে অবস্থান করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন রয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে।

মন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদেরকে ঘোষণা দিয়ে বলে দেয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আসে। এটা কীসের ইঙ্গিত, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছে। এগুলো কী মিন করে, আপনারা নিজেরাও বুঝেন। আমরা তাদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই; কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা আইনগতভাবে সিদ্ধ নয়।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান