,

অবশেষে সেই কলেজ ভবন থেকে সরানো হলো ব্যানার-ফেস্টুন

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ ভবনে সাঁটানো ব্যানার-পেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলেন।

গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কলেজ ভবনসহ মাঠের আশপাশে ব্যানার-ফেস্টুন সাঁটান নেতাকর্মীরা। ব্যানার আর ফেস্টুনে পুরো কলেজ ভবন ঢেকে দেওয়া হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে কলেজটিকে দলীয় কার্যালয় হিসেবে অভিহিত করেন।

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন উপলক্ষে ১৫ অক্টোবর সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতে নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, নির্দেশ মোতাবেক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলেছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না