,

ইউক্রেনে রাশিয়ার ‘মিসাইল বৃষ্টি’: নিহত ১৯, আহত ১০৫

news-image

অনলাইন ডেস্ক : গতকাল সোমবার সকালে ইউক্রেনজুড়ে অতর্কিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে অন্তত ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এর মধ্যে ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির স্থানীয় সময় সোমবার সকালে ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা আরও বলেছে, দেশজুড়ে রুশ হামলায় অন্তত ১০৫ জন আহত হয়েছে।

রাশিয়ার এমন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন জেলেনস্কিকে ফোনে এসব প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করেছেন।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনকে রক্ষা করার জন্য দেশটির যেসব সাহায্য দরকার তা দেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। যার মধ্যে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও রয়েছে। বাইডেন ফোনে এসব সহযোগিতা করার প্রতিজ্ঞা করেছেন।

এ ছাড়া বাইডেন জেলেনস্কিকে বলেছেন, রাশিয়ার যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও পার্টনাররা রাশিয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা অব্যাহত রাখবে। একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক সাহায্য চালিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না