,

স্পা সেন্টার থেকে গ্রেপ্তার ২৪ জনের জামিন

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া ২৪ জনকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গুলশান থানা পুলিশ মানবপাচার আইনে করা পৃথক তিন মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন- গুলশানের অল দ্য বেস্ট স্পা সেন্টারের শাহিনুর আক্তার পায়েল, আয়েশা আক্তার অবনী ওরফে সংগীতা, নুরুন্নাহার, খালেদা আক্তার, অনন্যা আক্তার, নুরজাহান আক্তার ওরফে নোহা, সায়েমা আক্তার সাথি ওরফে তিশা, শম্পা আক্তার, শান্তা আক্তার, মহিবুল হক ভূঁইয়া ও শাহজাহান। হ্যাপি এন্ড থাই স্পা সেন্টারের শহিদুল্লাহ সুমন, রিপন মিয়া, মোছা. মরিয়ম আক্তার, মোছা. টুম্পা খাতুন ইরা, মোছা. তাশফিয়া আক্তার তানহা, আফরোজা আক্তার, রাইসা ওরফে ইতি এবং সাদিয়া আফরিন উর্মি। লোটাস থাই স্পা সেন্টারের নুরে আলম, পারভীন আক্তার ওরফে ইভা, বিউটি আক্তার, সোনিয়া আক্তার ও শ্রাবণী আক্তার।

আসামিদের মধ্যে প্রথম ১১ জন এক মামলার আসামি, পরের আট জন আরেক মামলার এবং শেষের ৫ জন অপর একটি মামলার আসামি। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপরিদর্শক (এসআই) সাইফুর রহমান এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত রোববার রাতে গুলশান ১ ও ২ নম্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, স্পা সেন্টারের আড়ালে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্পা সেন্টারগুলোতে অভিযান চালানো হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না