সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সোমবার সকালে কয়েক দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়া ও কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো এই নিয়ে টেলিগ্রামে দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার পর একটি বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাজধানীর কেন্দ্রে শেভচেনকিভ জেলায় বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, কিয়েভে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের এক কর্মকর্তা বলেছেন, সোমবার সকালে রাশিয়ার চার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরও ১২ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসচকো শেভচেনকিভস্কি এবং সোলোমিয়ানস্কি জেলায় রুশ হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন।

সিএনএন জানিয়েছে, তাদের দল সোমবার সকালে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শুনেছে। এই হামলার প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া আমাদের পুরোপুরি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু