,

অন্নপূর্ণা হয়ে আসছেন মৌসুমী

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী। বর্তমানে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায় না তাকে। তবে তার অভিনীত বেশ ক’টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’ এখন মুক্তির দোরগোড়ায়। এই সিনেমার প্রধান নারী চরিত্র ‘অন্নপূর্ণা’র ভূমিকায় দেখা যাবে মৌসুমীকে।

কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি এখন সেন্সর বোর্ডের টেবিলে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা আশুতোষ সুজন।

তিনি বলেন, ‘গত সেপ্টেম্বরে “দেশান্তর” মুক্তি দিতে চেয়েছিলাম আমরা। কিন্তু নানা কারণে এর কাজ শেষ করতে পারিনি। আশা করছি, এ সপ্তাহে মুক্তির অনুমতি পেয়ে যাবে। আর এরপরই সিনেমা মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করব।ইচ্ছে আছে আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার।’

‘দেশান্তর’ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আহমেদ রুবেল। আরও আছেন- ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর