সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদী

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভারতের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার (৯ অক্টোবর) টুইটারে দেওয়া এক বার্তায় দেশবাসীকে এই শুভেচ্ছা জানান তিনি। বাংলাদেশ-ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন।

রবিবার এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মিলাদুন্নবীর শুভেচ্ছা। এই উপলক্ষ আমাদের সমাজে শান্তি, ঐক্য এবং সহানুভূতির চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। ঈদ মোবারক’।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের তৃতীয় এই মাসটি চাঁদ দেখার সাথে সাথে শুরু হয়। এ উপলক্ষে নবীজির মৃত্যুবার্ষিকীও পালন করা হয়।

ঈদে মিলাদুন্নবীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নবীর জীবন, তার শিক্ষা, কষ্ট এবং তার চরিত্র উদযাপন করা, যেমন তিনি তার শত্রুদেরও ক্ষমা করেছিলেন। মুসলমানরা নতুন পোশাক পরিধান করে, নামাজ আদায় করে এবং উপহার বিনিময় করে এই দিবসটি উদযাপন করে।

এর আগে শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজ্যের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং এই উৎসব সমাজে শান্তি ও সম্প্রীতি বাড়াতে নতুন অনুপ্রেরণা দেবে বলে আশাপ্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রায় ১৪০০ বছর আগে আরবী বছরের ১২ রবিউল আউয়াল তারিখে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু