,

‘জলবায়ু অবিচারের ভয়াবহ পরিস্থিতির শিকার পাকিস্তান’

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি পাকিস্তান স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভয়াবহ এই দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, পাকিস্তান ‘জলবায়ু অবিচারের ভয়াবহ পরিস্থিতির’ শিকার। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য পাকিস্তানের দায় খুবই কম। এর জন্য মূলত শিল্পোন্নত দেশগুলোই দায়ী।

ফলে বন্যাকবলিত পাকিস্তানকে সাহায্য করা শিল্পোন্নত দেশগুলোর ‘নৈতিক দায়িত্ব’ বলেও মন্তব্য করেছেন জাতিসংঘ প্রধান। সাম্প্রতিক বন্যার কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ওপর আয়োজিত একটি বিতর্ক শেষ করার সময় তিনি এসব মন্তব্য করেন। রবিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

নিজের বক্তব্যে জাতিসংঘ প্রধান আন্তেনিও গুতেরেস বলেন, ‘আজ পাকিস্তান, আগামীকাল আমাদের দেশ এবং আমাদের সম্প্রদায়ের যে কেউ এই ধরনের দুর্যোগে আক্রান্ত হতে পারে’।

গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) সর্বসম্মতিক্রমে পুনর্বাসন ও পুনর্গঠন প্রচেষ্টায় পূর্ণ সহায়তা প্রদানের জন্য দাতা দেশ এবং সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ার পর সম্প্রতি পাকিস্তান সফর করেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের সাধারণ পরিষদকে তিনি বলেন, পাকিস্তানে তার নিজের দেশ পর্তুগালের মোট আয়তনের তিনগুণ ভূমিজুড়ে বন্যার পানি রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘পাকিস্তান একটি জনস্বাস্থ্য বিপর্যয়ের দ্বারপ্রান্তে। এখন কলেরা, ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বর বন্যার চেয়ে অনেক বেশি প্রাণ নিতে পারে’।

এদিকে জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি পাকিস্তানে সাহায্যের জন্য পৃথক আবেদন জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। সংস্থাটি বলেছে, সাড়ে ৬ লাখেরও বেশি মানুষের জন্য তাদের জরুরিভাবে ত্রাণ সামগ্রীর প্রয়োজন।

ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, পাকিস্তান ‘একটি বিশাল চ্যালেঞ্জের’ সম্মুখীন এবং দেশটির আরও সহায়তা প্রয়োজন।

তার সর্বশেষ তথ্য অনুসারে ইউএনএইচসিআর পাকিস্তানে কমপক্ষে ১ হাজার ৭০০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে। এছাড়া দেশটিতে কমপক্ষে ৪ হাজার শিশুসহ ১২ হাজার ৮০০ জন আহত হয়েছেন। প্রায় ৭৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় প্রায় ৬ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না