,

ছাত্রদল নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা ছাত্রদলের ১নং সহ সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ইরানকে শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি সাংবাদিকদের বলেন, শনিবার সারারাত ও সকালে বরিশালের সকল থানা, ডিবি অফিসে খোঁজ করেও ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ অস্বীকার করছে। এই ঘটনা রোববার (৯ অক্টোবর) ১২টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের সন্ধান না পেয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আমরা জানি পুলিশের কাছেই রয়েছে ফোরকান। তারা কোনো অসৎ উদ্দেশে সন্ধান দিচ্ছে না। অবিলম্বে তার সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান রিজভী।

বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, বরিশালের গোড়াচাঁদ দাস রোড থেকে ফোরকানকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। এসময় ছাত্রদল নেতা মো. রাব্বীও ছিলো। কিন্তু তাকে নেয়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না