সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

news-image

সুসান্ত উৎসব
বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিতেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ দল। ম্যাচ জিতলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে। হারলে মনোবল ভেঙে পড়ে। টাইগারদের সামনে সুযোগ ছিল প্রথম ম্যাচটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার। তবে ব্যাটিং ব্যর্থতায় সুযোগ হাতছাড়া হয়েছে। পাকিস্তানের কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ অভিযান শুরু করা বাংলাদেশের সামনে আজ নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ২২ গজের ময়দানি যুদ্ধ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে জয়কে পাখির চোখ করেছেন সাকিবরা।

নিয়মিত অধিনায়ক সাকিবকে ছাড়াই প্রথম ম্যাচটি খেলতে হয়েছে বাংলাদেশ দলকে। মোস্তাফিজ ও হাসান ছাড়া বাকি বোলাররা দারুণ বোলিং করেছেন। বিশেষ করে পাকিস্তান ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। পাকিস্তানকে ১৬৭ রানের মধ্যে আটকে রাখার পরও ম্যাচটি ২১ রানে হারতে হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। লিটন, আফিফ, ইয়াসির ছাড়া বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। সোহান বলেছিলেন, কিছু জায়গায় তাদের উন্নতি করতে হবে। তবে একদিনের বিরতিতে কতটুকু উন্নতি করা সম্ভব সে প্রশ্নটা থেকেই যাচ্ছে। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। আর খেলাটা হচ্ছে নিউজিল্যান্ডের মাটিতেই। ঘুরে দাঁড়ানোর ম্যাচে সাকিবদের কঠিন পরীক্ষা দিতে হবে।

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ১৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৩টি, নিউজিল্যান্ড ১২টি। সর্বশেষ ৫ সাক্ষাতের তিনবারই জয়ী দল বাংলাদেশ। তবে সর্বশেষ ম্যাচটি জিতেছে নিউজিল্যান্ড। টাইগাররা মিরপুরে সাফল্য পেলেও নিউজিল্যান্ডের মাটিতে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কখনোই জয়কে মুঠোবন্দি করতে পারেননি। আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কি নতুন গল্প লিখতে পারবেন সাকিব-সোহানরা?

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পাঁচে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতাটা কঠিনই হবে র‌্যাংকিংয়ে নয়ে থাকা বাংলাদেশের জন্য। তারপরও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফেরায় আশার পালে ভেলা ভাসাতে পারেন লাল-সবুজরা। পাকিস্তান ম্যাচে খেলেননি সাকিব। নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের অলরাউন্ডার। নিজের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক দিয়ে ম্যাচটি জেতার জন্য যাবতীয় ছক কষেই মাঠে নামবেন সাকিব!

পাকিস্তানের মতো নিউজিল্যান্ডও কঠিন প্রতিপক্ষ। টি-টোয়েন্টি সংস্করণে তারা প্রথম সারির দল। অন্যদিকে বাংলাদেশ এখনো এই সংস্করণকে ঠিকমতো রপ্তই করতে পারেনি। তারপরও বিশ্বকাপের আগে ভালো খেলে নিজেদের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান সাকিবরা। ফলাফল নিয়ে তারা খুব বেশি ভাবছেন না। বরং প্রসেস ঠিক রেখে ২২ গজের ময়দানে নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় উড়াল দিতে চান। তবে বিশ্বকাপ অভিযানের আগেই টিম ম্যানেজমেন্টের ‘ইমপ্যাক্ট’ বিবেচনায় ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা-নিরীক্ষার মেকশিফট ওপেনার তত্ত¡ পুরোপুরি ব্যর্থ হয়েছে। পাকিস্তান ম্যাচের পর নিউজিল্যান্ড ম্যাচেও মিরাজ-সাব্বির জুটি যদি ওপেন করেন এবং আবারও তারা ব্যর্থ হন তাহলে ওপেনিং জুটি নিয়ে নতুন করে ভাবতেই হবে টিম ম্যানেজমেন্টকে।

 

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু