,

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় আজ রোববার দিনের শুরুতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেশী দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

উত্তর কোরিয়ার নতুন করে মিসাইল ছোড়ার ব্যাপারে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দুটি মিসাইল ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

জাপানি মন্ত্রী আরও জানিয়েছেন, প্রথম মিসাইলটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১.৪৭ মিনিটের সময়। দ্বিতীয়টি এর ছয় মিনিট পর ছোড়া হয়। তিনি আরও জানান, দুটি মিসাইলই জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে আছড়ে পড়ে৷ এরপর জাপানি কর্মকর্তারা তদন্ত শুরু করেন মিসাইলগুলো কি ধরনের মিসাইল ছিল।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে শনিবার জানানো হয়, তারা যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা প্রতিহত করতে এসব মিসাইলের পরীক্ষা চালাচ্ছে, প্রতিবেশী দেশগুলোর কোনো ক্ষতির ইচ্ছা তাদের নেই। খবর রয়টার্সের।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না