,

নিখোঁজ স্কুলছাত্রের মায়ের ফোনে মুক্তিপণ দাবি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ থেকে নিখোঁজ পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র মো. আলামিনের (১২) মায়ের কাছে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গোয়ালন্দ পৌর এলাকার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে আলামিন আর বাড়ি ফেরেনি।

আলামিন উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে ও দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

আলামিনের মা নার্গিস বেগম জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে প্রথমে তার মুঠোফোনে অপরিচিত এক ব্যক্তি কল দিয়ে আলামিনকে তাদের জিম্মায় রাখার কথা জানান। এ সময় তাকে মুক্ত করতে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দ্রুত টাকা না দিলে ছেলের লাশ ফেরত দেওয়া হবে বলেও জানান। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানিয়ে লিখিত অভিযোগ করেন তিনি। গত শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত দূর্বৃত্তদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। থানায় অভিযোগ দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছে। ছেলেকে পেতে হলে অনেক কষ্ট করতে হবে বলে তারা হুমকিও দিয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ফোন নম্বর পরীক্ষা করে দেখা গেছে ওই কল দাতার অবস্থান দিনাজপুরে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখে একটি প্রতারক চক্র নিখোঁজ আলামিনের পরিবারের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে নিখোঁজ শিশুকে উদ্ধারে তাদের জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির