,

তাইওয়ানের ‘কিছু অংশ’ চীনকে দেওয়ার প্রস্তাব ইলন মাস্কের

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন ইস্যু নিয়ে গত সপ্তাহে বিতর্কিত মন্তব্যের পর আবারও একই কাজ করলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এবার চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা নিয়ন্ত্রণ করার কৌশল বাতলে দিলেন তিনি। বললেন, ‘তাইওয়ানের কিছু অংশের নিয়ন্ত্রণ চীনের কাছে হস্তান্তর করলে সমস্যাটির সমাধান হতে পারে।’

সম্প্রতি ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চীন ও তাইওয়ান ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে ইলন এ মন্তব্য করেন। সাংহাইয়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার বড় কারখানা রয়েছে। গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সাক্ষাৎকারে ইলন আরও বলেন, ‘আমার পরামর্শ হলো তাইওয়ানের জন্য বিশেষ প্রশাসনিক এলাকা চিহ্নিত করতে হবে। তবে এটি সম্ভবত সবাইকে খুশি করতে পারবে না।’

ইলন মনে করেন, তার এই পরামর্শ কার্যকর করা সম্ভব। যা হংকংয়ের চেয়ে বেশি নমনীয় হবে। যদিও এ বিষয়ে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অবশ্য ওই অঞ্চলের নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে পরিচিত তাইওয়ানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, ‘ইলনকে একজন সুস্পষ্ট রাজনৈতিক উপদেষ্টা খুঁজে বের করতে হবে। হংকংয়ের সঙ্গে কী ঘটেছিল তা বিশ্ব পরিষ্কারভাবে দেখেছে। বেইজিংয়ের স্বৈরাচারী শাসনামলে হংকংয়ের অর্থনৈতিক ও সামাজিক স্বতঃস্ফূর্ততা হঠাৎ করেই শেষ হয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘তাইওয়ান একটি ‘অভ্যন্তরীণ বিষয়’। বেইজিং শান্তিপূর্ণ পুনর্মিলনের নীতি মেনে চলবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদকে ‘দৃঢ়ভাবে ধ্বংস’ করবে।’

বেইজিংয়ের দাবি তাইওয়ান তাদের একটি প্রদেশ। যদিও তাইওয়ান বরাবরই বলে আসছে, তাদের যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেখানে বসবাসরত দুই কোটি ২০ লাখ মানুষের।

এর আগে ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া ক্রিমিয়ার নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার কথা বলেন ইলন। এরপর চরম সমালোচিত হন তিনি। এ ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কড়া সমালোচনা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না