মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার উপকূলে মিলল ১৫ অভিবাসনপ্রত্যাশীর পোড়া মরদেহ

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপে যাওয়ার সময় লিবিয়ার সাবরাথা উপকূলে নৌকায় আগুন লাগার ঘটনায় অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নৌকার ভেতর থেকে কয়েকজনের পোড়া দেহ এবং সৈকত থেকে বাকিদের দেহ উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার লিবিয়ান রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল শুকরি এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবির পর উপকূলে কয়েকটি মরদেহ ভেসে আসে। উদ্ধারকৃত মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর জন্য মরিয়া বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা। ইউরোপে যাওয়ার জন্য সাবরাথা একটি প্রধান লঞ্চিং পয়েন্ট। এ পয়েন্ট অভিবাসনপ্রত্যাশীদের জন্য বিপজ্জনক।

অনলাইনে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, সমুদ্র সৈকতে একটি নৌকায় আগুন লেগে সেটি থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই নৌকার ভেতরেই দগ্ধ মানুষদের মরদেহ পড়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিও ও ছবির সত্যতা যাচাই করা যায়নি।

গত জুন মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ২০২২ সালের প্রথম ছয় মাসে লিবিয়া থেকে যাওয়া কমপক্ষে ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবিতে মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ