,

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, ১১ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি বাসে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩৮ জন। আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে রাজ্যের নাসিক জেলার ঔরঙ্গাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাসিক পুলিশের ডেপুটি কমিশনার অমল তাম্বে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয় টিভি চ্যানেলগুলো জানিয়েছে, বাসের কিছু যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন এবং অন্যরা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় বিপুল প্রাণহানি ঘটে। দেশটিতে প্রতি চার মিনিটে একটি সড়ক দুর্ঘটনা ঘটছে। সে হিসেবে দেশটিতে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ সড়কে প্রাণ হারায়। দুর্ঘটনার জন্য প্রায়ই ভাঙাচোরা রাস্তা, বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মেনে চলাকে দায়ী করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার কঠোর ট্র্যাফিক আইন প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনার হার বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না