মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন গঠন হওয়ার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৃহৎ পরিসরে প্রথম এ বৈঠক হচ্ছে। বৈঠকে ডিসি-এসপিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত আছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন, ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন এবং ২ নভেম্বর স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন রয়েছে।

প্রসঙ্গত, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন গঠন হওয়ার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৃহৎ পরিসরে প্রথম এ বৈঠক হচ্ছে।

বৈঠকের কার্যপত্র সূত্রে জানা গেছে, এতে ফরিদপুর-২ ও গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচন, ৫৭টি জেলা পরিষদ নির্বাচনসহ তফসিল ঘোষিত বেশ কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিষয়গুলো আনা হয়েছে।

কার্যপত্রে এসব নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের বিষয়গুলো আনা হয়েছে। ভোলা ও ফেনীর সবগুলো পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ও উচ্চ আদালতের আদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার প্রেক্ষাপটে এগুলো কার্যপত্রে আনা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ