মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২ রুশ নাগরিক যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় চাইলেন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কায় গিয়ে আশ্রয় চেয়েছেন দুই রুশ নাগরিক। দুই মার্কিন সিনেটর বৃহস্পতিবার এ তথ্য জানান।

আলাস্কার দুই সিনেটর লিসা মুকাউস্কি এবং ড্যান সুলিভান জানান, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট দ্বীপ গেমবেলে পাড়ি জমান ওই দুই রুশ নাগরিক। খবর আনাদোলুর।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর থেকে রুশ নাগরিকদের অনেকেই দেশ ছেড়ে পালাতে শুরু করেন।

এই দুই রুশ নাগরিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে জানান দুই মার্কিন সিনেটর।

এভাবে যাতে রুশ নাগরিকদের ঢল না নামে এ জন্য সীমান্তে এবং সমুদ্রে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ও কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আলাস্কার এ দুই সিনেটর।

মার্কিন সিনেটররা আরও বলেন, এ ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে যে, রুশ নাগরিকরা ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধে অংশ নিতে চান না।

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ