,

ইডেন কলেজের ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার সত্যতা পাওয়া যায়নি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের কোনো সত্যতা পায়নি কলেজটির গঠিত তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার বিকেলে কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সংঘঠিত অনাকাঙ্খিত ঘটনা ও তৎপরবর্তীকালে অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনাসমূহ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক কাজী আতিকুজ্জামান, অধ্যাপক সুফিয়া আখতার ও অধ্যাপক মেহেরুন্নেসা মেরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন।

এতে বলা হয়, প্রতিবেদনে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে। এ ছাড়া সিট বাণিজ্য ও মারামারির ঘটনাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কলেজ প্রশাসন বিধি অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের সংবাদ সম্মেলনে কথা বলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ হয়। ওই দিন বিকেলে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর