,

অভিষেকেই হ্যাটট্রিক ফারিহা তৃষ্ণার

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেটে চলমান নারী এশিয়া কাপের মাঠ বদলেছে। ১ নম্বর গ্রাউন্ডে হচ্ছে খেলা। পরিবর্তনের দিনে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণার। আর অভিষেকেই করলেন বাজিমাত। মালয়েশিয়ার তিন ব্যাটারকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই করলেন হ্যাটট্রিক।

৬ষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বল। বাঁহাতি পেসার তিনটা বলই ফেললেন এক জায়গায়। লেন্থ থেকে ভেতরে ঢোকা বল মিস করলেন ব্যাটাররা। তিন বলেই উড়ল তিনজনের স্টাম্প। তাতেই অভিষেকে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তৃষ্ণা।

৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মালয়েশিয়ার অধিনায়ক উইনফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করে উইকেট নেওয়া শুরু তৃষ্ণার। পরের বলে একইভাবে তিনি ছাঁটেন মাস ইলিয়াকে। হ্যাটট্রিক বলটাও একই জায়গায় রাখেন তৃষ্ণা। ব্যাটার মাহিরাহ ইসমাইলও খুঁজে পাননি উত্তর। তার স্টাম্প উড়ে যায়। হ্যাটট্রিকের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো বোলারের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৮ সালে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের এশিয়া কাপে বাংলাদেশ করে ১২৯ রান। জবাবে তৃষ্ণার তোপে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে মালয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর